শিরোনাম
◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০১:২৯ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেডি গাগার দুটি ফ্রেঞ্চ বুলডগ অপহরণ ঘটনায় ৫ জনকে আটক করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ

তাহমীদ রহমান: [২] বৃহস্পতিবার স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনায় তিন সন্দেহভাজন ও দুই সহযোগীকে আটক করা হয়েছে। বিবিসি

[৩] এ ঘটনায় জেমস জ্যাকসন, জাইলিন হোয়াইট ও লাফায়েট হোয়ালের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে। এছাড়াও জাইলিনের বাবা হ্যারল্ড হোয়াইট ও জেনিফার ম্যাকব্রাইডের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

[৪] কুকুর অপহরেণর পর লেডি গাগা ৫ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করলে দুইদিন পর ম্যাকব্রাইড কুকুর দুটি পুলিশের কাছে ফেরত দিয়ে যায়। পুলিশ এক বিবৃতিতে জানায়, হ্যারল্ড হোয়াইট ও ম্যাকব্রাইডের মধ্যে সম্পর্ক রয়েছে।

[৫] হলিউডের আবাসিক এলাকার রাস্তায় রাতের বেলায় কুকুর দুটি নিয়ে হাঁটছিলেন ফিশার। তখন আক্রমণ করে ওই তিনজন। সেমি অটোমেটিক হ্যান্ডগান দিয়ে বুকে গুলি করে তারা কুকুর ছিনিয়ে নেয়।

[৬] গুলিবিদ্ধ ফিশারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তার ফুসফুসের কিছু অংশ বাদ দিতে হয়। সম্পাদনা : রাশিদ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়