শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিকে অংশ নেয়ার জার্সি সবার আগে উন্মোচন করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : [২] টোকিও অলিম্পিককে সামনে রেখে সবার আগে জার্সি উন্মোচন করলো অস্ট্রেলিয়া। শুধু তাই নয় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তা তুলেও দেয়া হয় অ্যাথলিটদের হাতে।

[৩] এটি পড়েই যে খেলতে যাবে স্বপ্নের টোকিও অলিম্পিক্সে। করোনায় প্রস্তুতি হচ্ছে না মন মত। তবুও মাঠে যে নামতেই হবে। হাতে নেই আড়াই মাস। আইওসির নির্দেশনা মেনে অস্ট্রেলিয়ানরা জাপানে আসার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। জার্সি ও ট্রাকস্যুট পাবার মধ্য দিয়ে যা শুরু হল।

[৪] এক অস্ট্রেলিয়ান অ্যাথলিট বলেন, জার্সি পাওয়ার মধ্য দিয়ে অলিম্পিকে যাবার আনুষ্ঠানিকতা শুরু হল। এখন সত্যিই মনে হল অলিম্পিকে খেলতে যাচ্ছি। যেটার জন্য গেল ৫ বছর আমরা মুখিয়ে ছিলাম।

[৫] এদিকে জুলাইয়ে অলিম্পিকে অংশ নিতে ভ্যাকসিন নেয়া শুরু করেছে দ. কোরিয়ার অ্যাথলিটরা। প্রথমদিন টিকা নিয়েছেন ১০০ অ্যাথলিট। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে মোট ৯৫০ জন মানুষকে জাপানে পাঠাবে কোরিয়া। - দ্য ইউমোরি/সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়