শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:১১ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোস্তাফিজদের উড়িয়ে দিয়েছে রোহিতের মুম্বাই

রাহুল রাজ: [২]ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজস্থান রয়্যালসকে উড়িয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৭২ রানের টার্গেটে খেলতে নেমে ৯ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে চ্যাম্পিয়নরা।

[৩] দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে মুম্বাইকে ১৭২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় রাজস্থান। ১৮ ওভার ৩ বল খেলে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

[৪] বরাবরের মতো রাজস্থানের একাদশে আছেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম ২ ওভারে ২১ রান দিয়ে ছিলেন বেশ খরুচে। তৃতীয় ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট নিলেও ততক্ষণে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেয় রোহিত শর্মার দল।

[৫] বৃহস্পতিবার ২৯ এপ্রিল বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলাটি শুরু হয়। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৭১ রান করে মোস্তাফিজদের দল। টার্গেতে খেলতে নেমে মুম্বাইয়ের হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন কুইন্টন ডি কক।

[৬] তার ব্যাট থেকে সর্বোচ্চ ৭০ রান আসে। তিনি ৫০ বলে ৬ ছার ও ২ ছয়ে এই ইনিংসটি সাজান। মাঝে ক্রুনাল পান্ডিয়া খেলে ২৬ বলে ৩৯ রানের ইনিংস। ডি ককের সঙ্গে ৮ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন কিয়েরন পোলার্ড।

[৭] রাজস্থানের হয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্রিস মরিস। ৩ ওভার ৩ বলে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন মোস্তাফিজ।

[৮] এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের দুই ওপেনার জস বাটলার-যশস্বী জয়সওয়াল দারুণ খেলতে থাকেন। ৩২ বলে ৪১ করে বাটলার আউট হলে ভাঙে ওপেনিং জুটি। এরপর সাঞ্জু স্যামসন এসে খেলতে থাকেন হাত খুলে। সঙ্গে ছিলেন আরেক ওপেনার জয়সওয়াল।

[৯]জয়সওয়াল ২০ বলে ৩২ রান করেন। সাঞ্জুর ব্যাট থেকে আসে ২৭ বলে ৪২ রান। তারা আউট হলেও রানের চাকা আগের মতোই বহাল রাখেন শিভাম দুবে। তিনি ৩১ বলে ৩৫ রান করেন। ডেভিড মিলার ৮ ও রিয়ান পরাগ ৭ রানে অপরাজিত থাকেন। তাদের ইনিংস থামে ১৭১ রানে।

[১০]মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রাহুল চাহার। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও যসপ্রীত বুমরাহ।

  • সর্বশেষ