শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৯০ টাকায় পেতে পারেন ভূমধ্যসাগর লাগোয়া বাড়ির মালিকানা

আন্তর্জাতিক ডেস্ক: অতিমারির কারণে গোটা পৃথিবী বদলে গিয়েছে। কিন্তু বদলায়নি দক্ষিণ ইতালির একটি ছোট্ট শহর। আগের মতোই খালি পড়ে রয়েছে শহরের বাড়ি। আর তাই বদলায়নি সেই সব বাড়ির দাম। ভারতীয় মূল্যে মাত্র ৯০ টাকায় পাওয়া যেতে পারে সেখানকার এক একটি বাড়ির মালিকানা।

ভূমধ্যসাগর লাগোয়া দক্ষিণ ইতালির সিসিলি দ্বীপের ছোট্ট এই জনপদের নাম কাসত্যিলিয়নে দি সিচিলিয়া। জনপদ বললেও, আসলে এই এলাকার জনসংখ্যা প্রায় শূন্যের দিকে। সম্পূর্ণ খালি অবস্থায় পড়ে রয়েছে প্রায় ৯০০ বাড়ি। আর সেই সব বাড়িতে লোকজন ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন ওই শহরের প্রধান আন্তোনিও কামারদা। মাত্র ১ ইউরোতে দিয়ে দেওয়া হচ্ছে এই বাড়িগুলির এক একটির মালিকানা। ভারতীয় অর্থের হিসেবে যার দাম ৯০ টাকার মতো।

তবে এই উদ্যোগের শুরু এখন নয়। বহু বছর ধরেই কাসত্যিলিয়নে দি সিচিলিয়ার জনসংখ্যা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু অতিমারির পর এই শহরের হাল আরও খারাপ, এখন প্রায় জনহীন হয়ে গিয়েছে শহরটি। তাই আরও বেশি করে প্রচার হচ্ছে বাড়ি বিক্রির।

সূত্র: আনন্দবাজার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়