শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই সেশনেও চা বিরতির আগে নেই বাংলাদেশের কোনও প্রাপ্তি

রাহুল রাজ : [২] ক্যান্ডিতে দুই সেশন শেষ। দ্বিতীয় টেস্টের প্রথম দিন চা বিরতির আগে বাংলাদেশের কোনও প্রাপ্তি নেই। একটি উইকেটও নিতে পারেনি তারা। বরং শ্রীলঙ্কা সাবলীল ব্যাটিংয়ে শক্ত অবস্থান তৈরি করছে।

[৩] প্রথম সেশনে কোনও উইকেট না হারিয়ে ২৭ ওভারে ৬৬ রান করেছিল শ্রীলঙ্কা। লাঞ্চের পর এই ধীর গতি থেকে বেরিয়ে আসে তারা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেশনে ৩১ ওভার খেলে আরও ১২২ রান যোগ করেছে স্বাগতিকরা। দিমুথ করুণারত্নের সেঞ্চুরির পর লাহিরু থিরিমান্নেও ছুটছেন শতকের পথে। চা বিরতিতে গেছে তারা কোনও উইকেট না হারিয়ে ১৮৮ রানে।

[৪] সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৫৮ ওভারে ১৮৮/০ (করুণারত্নে ১০৬*, থিরিমান্নে ৮০*)

  • সর্বশেষ
  • জনপ্রিয়