শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮০

দিদারুল আলম: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৮০ জন। এ নিয়ে মোট শনাক্ত ৪৯ হাজার ৭২৫ জন। এদিন করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৫৫ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৮টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে ১১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছেন ১৮০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৯ জন এবং উপজেলায় ৪১ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ