শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:১৮ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে ৫০টি অর্ধশতক, টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টি অর্ধশতক অর্থাৎ ফিফটির কীর্তি গড়লেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক বুধবার (২৮ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫৭ রানের ইনিংস খেলার পথে গড়েন আরো এক কীর্তি। মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলস্টোন গড়েছেন এই অস্ট্রেলিয়ান।
[৩] আইপিএলে তার দল সে ভাবে সাফল্য পাচ্ছে না ঠিকই। তবে ওয়ার্নারের লড়াইয়ের কোনো খামতি নেই। চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও অবশ্য তার দল জিততে পারেনি। ১৭১ রান করেও হেরেছে ৭ উইকেটে।
[৪] ওয়ার্নার এদিন ৫৫ বলে ৫৭ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। তাতে আইপিএলে ২০০টি ছয় মারার রেকর্ডও হয়েছে তার। ওয়ার্নারের আগে ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, শোয়েব মালিক টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেছেন। সেই তালিকায় চতুর্থ ক্রিকেটার হিসেবে যোগ হল ওয়ার্নারের নাম।
[৫] তবে এত রেকর্ডের মাঝে একটি লজ্জার রেকর্ডও হয়েছে। এ দিন নিজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি বল (৫০ বল) খেলে অর্ধশত রান করেন হায়দরাবাদের অধিনায়ক। এর আগে কখনো অর্ধশতরান করতে এত বল লাগেনি ডেভিড ওয়ার্নারের। - ক্রিকইনফো

  • সর্বশেষ