শিরোনাম
◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস ◈ বিকাশ-নগদসহ এমএফএসে সেন্ড মানি চার্জ এক নয়, সংসদে জানালেন অর্থমন্ত্রী ◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:৪২ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক সৈয়দ শাহজাহান মারা গেছেন

আতাউর অপু: বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহজাহান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।

বুধবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

গত ২৩ এপ্রিল থেকে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ শাহজাহান। তার স্ত্রী সৈয়দা জাহানারা শেফালী জানান, গত ২২ এপ্রিল অসুস্থ বোধ করলে তার করোনা পরীক্ষা করা হয়। পরে তার করোনা পজিটিভ আসে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি ঘটে। বিকালে অক্সিজেন লেবেল একেবারে কমে যাওয়ায় লাইফ সাপোর্ট খুলে দিয়ে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন করার কথা।

সৈয়দ শাহজাহান দৈনিক ইত্তেফাকে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেন। প্রধান প্রতিবেদক, শিফট ইনচার্জসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি কচি-কাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও তার বেশ ঘনিষ্ঠতা ছিল।

সৈয়দ শাহজাহানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

  • সর্বশেষ