শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১২:৪২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার মুখে খাওয়া ওষুধ আসতে পারে আগামী বছর: ফাইজার প্রধান আলবার্ট বোরলা

ডেস্ক রিপোর্ট : মার্কিন বহুজাতিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেছেন, আগামী বছর নাগাদ করোনাভাইরাসের মুখে খাওয়ার ওষুধ প্রস্তুত হয়ে যেতে পারে। তাদের কোম্পানি দুই ধরনের এন্টিভাইরাল ওষুধ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এর একটি মুখে খাওয়ার এবং অপরটি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগযোগ্য।

মঙ্গলবার সম্প্রচার সিএনবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে আলবার্ট বোরলা জানান, তারা মুখে খাওয়ার ওষুধটির ওপরই বিশেষ জোর দিচ্ছেন। কারণ হিসেবে তিনি বলেন এই ধরনের ওষুধের বিশেষ কিছু সুবিধা রয়েছে। যার অন্যতম হলো চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার দরকার পড়বে না। সব কিছু ঠিকঠাকভাবে চললে এবং নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়া গেলে আগামী বছর নাগাদ এই ধরনের ওষুধ বাজারে পাওয়া যাবে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের বিরুদ্ধে বর্তমানে একমাত্র যে ওষুধটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে তা হচ্ছে রেমডেসিভর। জিলিয়েড সাইন্স উদ্ভাবিত ওষুধটি গত বছরের অক্টোবরে অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

ফাইজারের প্রধান নির্বাহী জানিয়েছেন, তাদের উদ্ভাবিত হতে যাওয়া মুখে খাওয়ার ওষুধটি করোনাভাইরাসের নতুন ধরনগুলোর বিরুদ্ধেও কার্যকর হবে। আগামী গ্রীষ্মের মধ্যে ওষুধটি সবার হাতের নাগালে আসবে বলেও জানান তিনি।

সূত্র- বাংলাট্রিবিউন

  • সর্বশেষ