শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১০:৩৯ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১০:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড, চলছে নন-কোভিড ট্রিটমেন্ট

শিমুল মাহমুদ : [২] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিতসক টিমের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, 'ম্যাডামের অবস্থা স্টেবল। দেশবাসীসহ দলের নেতা-কর্মীদের কাছে আমি উনার জন্য দোয়া করার কথা বলছি। আমরা খুবই আশাবাদী। ইনশাল্লাহ ম্যাডাম খুব শিগগিরই উনার বাসায় ফিরে যাবেন।

[৩] অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘উনার কোনো করোনা উপসর্গ নেই। বর্তমানে তিনি নন করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। আন্তর্জাতিক চিকিৎসার নিয়মই আছেই দুই সপ্তাহের পরে রোগীর কোনো উপর্সগ না থাকে তাহলে করোনা টেস্ট আর করানোরই প্রয়োজন নেই। তখন ধরে নিতে হবে উনার কাছ থেকে করোনা সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই।

[৪] জাহিদ বলেন, ‘উনার অন্য যে সমস্ত অসুখ রয়েছে অর্থাত রেউমেটেড আর্থারাইটিস, অ্যাপিলেট ডিভিশনের যে সিদ্ধান্ত মোতাবেক মেডিকেল বোর্ডের যে সুপারিশ ছিলো- সিভিয়ার এসিটেন্স। সেই অসুখ তো উনার আছেই।

[৫] ‘‘সেই রোগের চিকিতসার জন্য তার আধুনিক চিকিৎসার প্রয়োজন, আধুনিক কেন্দ্রের প্রয়োজন। অর্থাত সি নিডস মর্ডার টিট্রমেন্ট ইন এ ডেভেলপ সেন্টার। এই সুপারিশটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড করেছিলেন। সেটা যদি আমাদের করতে হয়- পরিবারের সদস্যরা অনেক দিন আগে সরকারের কাছে দরখাস্ত করেছেন- উনাকে বিদেশে নিয়ে যাওয়া উচিত সুচিকিতসার জন্য। সেই তো ওই সময়ে করোনা পরিস্থিতি সার্বিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

[৬] বুধবার গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা বিষয়ে তিনি এসব কথা বলেন।

[৭] বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান জানান, ম্যাডামের কোনো উপসর্গ নেই। তাই বিশ্ব স্বাস্থ্যসংস্থার গাইডলাইন অনুযায়ী নন-কোভিড ট্রিটমেন্ট চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়