শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাটখিলে ইয়াবা ও গুলিসহ একজন আটক

সাইফুল ইসলাম : নোয়াখালীর চাটখিলে পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও তিনটি গুলি সহ এক মাদক কারবারি কে আটক করেছে। আটককৃত মাদক কারবারি , মোঃ হাবিবুর রহমান ওরফে সোহেল হোসেন ওরফে ডন সোহেল(৩২) সে চাটখিল পৌরসভার ফতেপুর গ্রামের বেপারি বাড়ির সিরাজুল ইসলামের ছেলে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে আটককৃত আসামি গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও তিনটি গুলি সহ তাকে আটক করে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ডন সোহেলের নামে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়ে এবং বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়