শিরোনাম
◈ জ্বালানি তেলের খোঁজে দৌড়ঝাঁপ, বিকল্প উৎস বের করা চ্যালেঞ্জ ◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের বীরোত্তমের ৫০তম শাহাদৎবার্ষিকী

এমদাদ খান: [২] যথাযোগ্য মর্যাদায় রামগড়ে পালিত হলো অকুতোভয় শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম' র ৫০তম শাহাদাৎবার্ষিকী।

[৩] ১৯৭১ সালের ২৭ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে পাক বাহিনী ও তাদের সহযোগী মিজোবাহিনীর সাথে সংঘটিত এক প্রচন্ড সন্মুখ যুদ্ধে তরুণ এ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

[৪] শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে রামগড় কেন্দ্রিয় কবরস্তানে শহীদ কাদেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

[৫] শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যা নিকেতনের পক্ষ থেকে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে রামগড় প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শহীদ পরিবারের পক্ষ থেকে স্থানীয় দরিদ্র রোজাদার পরিবারের মাঝে বিভিন্ন আইটেমের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

[৬] এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যা নিকেতনের পরিচালনা কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্যাহ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লাভলু, সাংবাদিক শুভাশীষ দাশ, ফয়েজ আহমেদ মিলন, মোঃ বাহার উদ্দিন , মোজাম্মেল হোসেেন, এমদাদ খান, নুরুল আলম শরীফ। এছাড়া, কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়