শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের বাংলাদেশ দল তৈরি; প্রস্তুতি শুরু ২ মে

রাহুল রাজ: [২]দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন রয়েছে শ্রীলঙ্কাতে। প্রথম টেস্ট ড্রয়ের পর আগামী ২৯ এপ্রিল সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দলের ক্রিকেটাররা।

[৩]এদিকে আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কা সাথে তিন ওয়ানডে খেলার প্রস্তুতি নিয়ে ফেলেছে বিসিবি। প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়ে গেছে দলও। আর দেশে ফিরে খুব দ্রুতই অনুশীলন শুরু করবে সেই দল। বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটাই জানিয়েছে।

[৪]আকরাম বলেন, যে সব ক্রিকেটার দেশে আছেন তাদের নিয়ে আগামী ২ মে থেকে অফিসিয়ালি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের অনুশীলন শুরু হয়ে যাবে। টেস্ট দলে যারা খেলছে তাদের মধ্যে যারা ওয়ানডে স্কোয়াডে থাকবে তারা দেশে ফিরে দুই একদিন বিশ্রাম নিয়ে দলের অনুশীলনে যোগ দিবে। ইদের ছুটির পর পুরো দমে প্র্যাকটিস শুরু হবে ওয়ানডে দলের।

[৫]এছাড়াও আসন্ন জুলাই আগস্টে অস্ট্রেলিয়ার সাথে টি-টোয়েন্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রথমে তিন ম্যাচের সিরিজ খেলার কথা থাকলেও বিসিবি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন ৫ ম্যাচের সিরিজ খেলার জন্য।

[৬]এ বিষয়ে আকরাম বলেন, করোনা পরিস্থিতি ঠিক থাকলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়