শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ

জাহাঙ্গীর লিটন : [২] লকডাউনে শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে ২ বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের কৃষক শাহজান মিয়া।

[৩] ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। খবর পেয়ে সদর উপজেলা যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী। পরে উপজেলা পর্যায়ের যুবলীগের ১৫ জন নেতাকর্মী নিয়ে জেলা যুবলীগের সভাপতি একে এম সালাউদ্দিন টিপু ও সাধারন সম্পাদক আব্দুল্যা আল নোমান বুধবার সকালে থেকে কৃষক শাহাজান মিয়ার ২ বিঘা জমির ধান কেটে মাড়াই করে দেন। যুবলীগ নেতাকর্মীদের কৃষকের ক্ষেতের ধান কাটতে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন সচেতনমহলসহ স্থানীয়রা।

[৪] যুবলীগের নেতাকর্মীরা পাকা ধান কেটে দেয়ায় কৃষক শাহাজান মিয়া অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, অন্যের চার বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করেছেন। লকডাউনের মধ্যে ধান কাটার উপযুক্ত হয়। লকডাউনে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না।

[৫] এমন অসহায়ত্বের কথা শুনে সদর উপজেলা যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী আরও জেলা উপজেলা নেতাকর্মী সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার ২ বিঘা ক্ষেতের ধান কেটে দেন। যুবলীগের নেতাকর্মীরা যেভাবে আমার ধান কাটতে সাহায্য করেছেন তা কখনও ভুলব না।

[৬] সদর উপজেলা যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী জানান, এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি খুব বেশি। ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় কিছুটা ক্ষতির শঙ্কায় ছিলো। তাই দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলে দেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়