শিরোনাম
◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ!

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০২:২০ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকার ২ ডোজ নিলেই যুক্তরাষ্ট্রে মাস্ক ছাড়া রাস্তায় বেরনো যাবে

ডেস্ক রিপোর্ট : করোনা রুখতে মাস্ক পরা জরুরি বলে সতর্কবার্তার মাঝেই আমেরিকার বাসিন্দাদের পুরোপুরো উল্টো নির্দেশ দিলেন সে দেশের স্বাস্থ্যকর্তারা। তাঁদের নির্দেশ, করোনা টিকার ২টি ডোজ নেওয়ার পর মাস্ক ছাড়াই বাইরে বার হতে পারবেন আমেরিকানরা। তবে বড়সড় জমায়েতে অচেনা মানুষজনের ভিড়ে এই নির্দেশ বলবৎ হবে না। অন্য দিকে, টিকাকরণ হয়নি এমন ব্যক্তিরা কয়েকটি ক্ষেত্রে মাস্ক না পরেই বাইরে পা রাখতে পারবেন।

করোনার আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত আমেরিকায় ৫ লক্ষ ৭০ হাজারেরও বেশি মৃত্যু হয়েছে। এই আবহে মঙ্গলবার রাতে সে দেশের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) একটি নতুন নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকা অনুযায়ী, যাঁরা ফাইজার বা মর্ডানার ২টি ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের ১টি ডোজও নেননি, তাঁদের রেস্তরাঁ বা কোনও জমায়েতে এখনও মাস্ক পরা বাধ্যতামূলক। তবে কনসার্ট বা খেলাধুলোর প্রতিযোগিতার মতো জমায়েতে সকলকেই মাস্ক পরতে হবে। মূলত করোনাকালে আমেরিকার আম জনতার জীবনযাত্রা ফের স্বাভাবিক করতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে মনে করছেন সে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সিডিসি-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁদের একাংশ। বার্মিংহামের অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ মাইক স্যাগ যেমন বলেছেন, “এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা ফের আগের মতো স্বাভাবিক ভাবে কাজকর্ম করতে পারব। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বটে। তবে সে দিকে এগনোর একটা প্রচেষ্টা শুরু হয়েছে।”

সিডিসি-র এই নির্দেশিকার পিছনে আরও একটি কারণ রয়েছে বলে মনে করছেন অনেকে। আমেরিকায় প্রাপ্তবয়স্কদের মধ্যে অর্ধেক মানুষেরই করোনার অন্তত ১টি টিকা নেওয়া হয়ে গিয়েছে। পাশাপাশি, এক-তৃতীয়াংশের বেশি পুরোপুরি টিকাকরণ করা হয়েছে। এই আবহে সিডিসি-র এই নির্দেশিকার ফলে আরও মানুষ টিকা নিতে উৎসাহ বোধ করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
সূত্র- আনন্দবাজার

  • সর্বশেষ