শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈরে অবৈধ ড্রেজারসহ বিপুল পরিমাণ পাইপ নষ্ট করেছে সহকারী কমিশনার

আকাশ আহম্মেদ সোহেল: [২] উপজেলার কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও পাইপ নষ্ট করে দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের বিশ্মম্বরদী নামক স্থানে কুমার নদে এ ঘটনা ঘটে।

[৩] মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, ওই এলাকার চঞ্চল নামে এক বালু দস্যু দীর্ঘদিন যাবৎ কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি ড্রেজার মেশিন এবং ১২০টি পাইপ নষ্ট করে দেয়া হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক চঞ্চল পালিয়ে যায়।

[৪] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির জানান, অবৈধভাবে বালু উত্তোলণকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়