শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:৪৬ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফাহাদ রহমান : [২]কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের শাহেদাগোপ গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে রুনা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] নিহত রুনা আক্তার উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বড়িয়াচরা গ্রামের মৃত জহর আলীর মেয়ে। বিয়ের পর স্বামীর বাড়ীতেই থাকতেন রুনা। তার স্বামী শাহেদাগোপ গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে মাসুদ সৌদি প্রবাসী।

[৪] পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের শাশুড়ি জাহেনারা বেগম ঘুম থেকে উঠে পুত্রবধূ রুনাকে তার ঘরে না অনেক ডাকা ডাকি করার পর তাদের রান্না ঘরে গিয়ে দেখে কাঠের পাইরের (খুটি) সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুনার লাশ উদ্ধার করে।

[৫] তবে রুনার পরিবারের লোকজনের দাবী রুনাকে পরিকল্পীত ভাবে হত্যা করে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছে।

[৬] বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসলে বলা যাবে মৃত্যুর কারণ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়