শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গজারিয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর বলাৎকারের অভিযোগ

নেয়ামূল হক নয়ন: [২] মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়া ইউনিয়নের পুরাচক বাউশিয়া পূর্ব নয়া কান্দীতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ৯৯৯-এ ফোন করে নির্যাতনের শিকার ওই শিশুর পরিবার অভিযোগ জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন।

[৩] ওই শিশুর মা আমাদের সময়,কমকে জানান, গত রোববার দুপুরে প্রতিবেশী ওই ব্যক্তি শিশুটিকে আম দেয়ার কথা বলে ঘরে ডেকে নেয়। সেখানে তাকে গামছা দিয়ে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করা হয় বলে শিশুটি জানান।

[৪] শিশুটি রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরে এসে মাকে সব জানায়। পরে তাকে নিকটবর্তী ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

[৫] তিনি আরও জানান, ডাক্তার বলাৎকারের বিষয়টি নিশ্চিত করলে পুলিশের কাছে অভিযোগ করতে চান তারা। তবে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে তাদের বিভিন্নভাবে হুমকি দেন। পরে মঙ্গলবার সকালে ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ করা হয়।

[৬] গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহি আলম জানান, প্রাথমিকভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আলামত পেয়েছেন তারা।

[৭] ওসি রইছ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়