শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষকদের ১৩তম গ্রেড ১০ মে’র মধ্যে বাস্তবায়নের নির্দেশ

শরীফ শাওন: [২] সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীত করার হলেও মাঠ পর্যায়ে উপজেলা শিক্ষা অফিস শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন করেনি। শিক্ষকদের ভোগান্তি নিরসনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা দিয়েছে।

[৩] মঙ্গলবার অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস ও বিভাগীয় শিক্ষা অফিসের কর্মবণ্টন বিষয়ে জানানো হয়।

[৪] উপজেলা শিক্ষা অফিসের করণীয়তে বলা হয়, শিক্ষকদের নাম, বিদ্যালয়ের নাম, যোগদানের তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমান বেতন গ্রেড, রেকর্ডসহ ইত্যাদি প্রাপ্তি স্বীকার করে ২৮ এপ্রিলের মধ্যে উপজেলা/জেলা হিসাবরক্ষণ অফিসে পাঠাতে হবে। ৫ মে’র মধ্যে এ কার্যক্রম শেষ করবে হিসাবরক্ষণ অফিস। কতজন শিক্ষক বেতন স্কেলে উন্নীত হয়েছেন, কতজন হননি বা কারও কোনো সমস্যা থাকলে প্রতিবেদন আকারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৬ মে’র মধ্যে পাঠাতে হবে।

[৫] জেলা প্রাথমিক শিক্ষা অফিসের করণীয়তে বলা হয়, উপজেলা শিক্ষা অফিসারের দেয়া তথ্য সংকলন করে জেলাভিত্তিক প্রতিবেদন ৯ মে’র মধ্যে স্ব স্ব বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে পাঠাতে হবে।

[৬] বিভাগীয় শিক্ষা অফিসের করণীয়তে বলা হয়, জেলাভিত্তিক বিস্তারিত প্রতিবেদন ১০ মে’র মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকের (অর্থ) কাছে পাঠাতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়