শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:০১ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশসহ অংশ নিয়েছে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] দক্ষিণ এশিয়ার কোভিড পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ বৈঠক ডেকেছেন। দুপুরের পরে বৈঠকটি শুরু হয়।

[৩] বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাকদুম শাহ মোহাম্মদ কুরেশি, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদ্বীপ গাওয়ালি যুক্ত আছেন।

[৪] চীনের এ উদ্যোগকে কোভিড পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে দেখতে চাই বাংলাদেশ। এর বাইরে অন্য কোনও কিছু বিবেচনা করতে চায় না ঢাকা।

[৫] চীন ইমারজেন্সি সরবরাহ করার জন্য স্টোরেজের কথা চিন্তা করছে। সেখানে কী কী জিনিস থাকবে এবং কীভাবে সরবরাহ পাওয়া যাবে সেটি নিয়ে আলোচনা চলছে।

[৬] এদিকে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি একদিনের সফরে এখন ঢাকায় অবস্থান করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়