শিরোনাম
◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ জাপানের নির্বাচনে জয়ী প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাই‌চি ◈ সংগ্রামের মাধ্যমে আদায় করা ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে: মির্জা আব্বাস  ◈ জাপানের সঙ্গে চুক্তি, ৭৩৭৯ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ ◈ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ◈ এবারের নির্বাচন রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন আনবে: প্রধান উপদেষ্টা ◈ ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ ◈ একটি দল গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে: কলাবাগান পথসভায় তারেক রহমান ◈ নাহিদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট ◈ নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৫ দিনের জন্য ৬৫৭ বিচারক নিয়োগ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতকে অক্সিজেন জেনারেটর, তরল অক্সিজেন, ২৮টি ভেন্টিলেটর ও আইসিউয়ের প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানের ঘোষণা ফ্রান্সের

তাহমীদ রহমান: [২] ভারতের ফরাসি অ্যাম্বাস্যাডর ইমানুয়েল লিনেন টুইট বার্তায় জানিয়েছেন, আগামী বেশকয়েক দিনের মধ্যেই ভারতে ৮টি অক্সিজেন জেনারেটর, ২০০০ রোগীর ৫ দিনের জন্য তরল অক্সিজেন এবং ২৮টি ভোন্টিলেটর ও জরুরি সরঞ্জাম ডেলিভারি করা হবে। টাইমস অফ ইন্ডিয়া

[৩] ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের ফরাসি দূতাবাস ও মন্ত্রকের সঙ্কট মোকাবিলা কেন্দ্রের যৌথ সহায়তায় চলতি সপ্তাহের শেষেই উড়ানপথে বা জলপথে উক্ত সরঞ্জাম ভারতের উদ্দেশে রওনা দেবে।

[৪] রোববার ফরাসি প্রেসিডেন্ট জানান, ভারতের সঙ্গে এই যুদ্ধে ফ্রান্সও সামিল। আগামী দিনে ভারতকে সব রকম সহায়তা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

[৫] লিনেন আরও জানান, ভারতের স্বাস্থ্যখাতে উন্নতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এই সংহতিতে সঙ্গ দিচ্ছে ভারতে অবস্থিত ফরাসি কোম্পানিগুলো ও ইউরোপীয় ইউনিয়ন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়