শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:১৮ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে মোবাইল নিয়ে কথাকাটাকাটি, ছুরিকাঘাতে কিশোর খুন

দিদারুল আলম : [২] চট্টগ্রাম নগরীতে চুরি যাওয়া মোবাইল ফোন নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। নিহতের নাম মো. রফিকুল ইসলাম (১৪)। এ ঘটনায় মো. ইয়াসিন আরাফাত নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুরের সুলতান কলোনিতে এ ঘটনা ঘটে।

[৩] বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, মোহাম্মদপুরের সুলতান কলোনিতে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

[৪] তিনি আরও বলেন, নিহত রফিকের চুরি যাওয়া মোবাইল নিয়ে বাকবিতণ্ডা হয় ইয়াসিনের সঙ্গে। এক পর্যায়ে সে আরও ৬ থেকে ৭ জন সহযোগি নিয়ে রফিককে ছুরিকাঘাত করে। এসময় ইয়াসিনের সহযোগিরা ঘটনাস্থল ত্যাগ করতে পারলেও তাকে আটক করে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় রফিককে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়