শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৫১ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর সামরিক শক্তি: মার্কিন জেনারেল ম্যাকেঞ্জি

অন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর সামরিক শক্তির অধিকারী এবং তাদের যে ক্ষেপণাস্ত্র বাহিনী রয়েছে সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বাহিনী।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটির শুনানিতে ইরানের সামরিক শক্তি সম্পর্কে এ মন্তব্য করেন জেনারেল ম্যাকেঞ্জি।

তিনি আরো বলেছেন, ইরান ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে যার অর্থ হচ্ছে কোরিয়া যুদ্ধের পর এই প্রথম আকাশ শক্তিতে আমেরিকা পূর্ণ কর্তৃত্ব হরিয়েছে।
গত বছর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি মার্কিন বাহিনী। এছাড়া, ইরানের আকাশসীমায় আমেরিকার কোনো ড্রোন প্রবেশ করলেই তা ভূপাতিত কিংবা অক্ষত অবস্থায় নামিয়ে নিয়েছেন ইরানি সামরিক বিশেষজ্ঞরা। এরপর জেনারেল ম্যাকেঞ্জি এ মন্তব্য করেন তিনি।

ইরান সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি লাভ করেছে। তবে ইরান সবসময় বলে আসছে-তার সামরিক শক্তি নিতান্তই আত্মরক্ষামূলক এবং আঞ্চলিক দেশগুলোর জন্য তা হুমকি নয়। সূত্র: পার্সটুডে ও আল আরাবিয়া নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়