শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে প্রবাসী বন্ধুর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে ভিডিও ধারাণ, টাকা আদায়

মো.ইউসুফ : [২] পাংশায় কাতার প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একা‌ধিকবার ধর্ষণ করে গোপ‌নে ভিডিও ধারণ ক‌রে। ‌

[৩] ভি‌ডিও ধার‌নের পরে ইন্টারনেটে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে নগদ টাকা হা‌তি‌য়ে নেওয়ার অভিযোগে আরুজ সরদার নামে একজনকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।

[৪] বন্ধু কাতার প্রবাসী। আর সেই সুযোগে বন্ধুর বাড়ীতে অবাধে যাতায়াত কর‌তো সেই বন্ধু। সুকৌশলে বন্ধুর স্ত্রী (২০)-এর সাথে মধুরভা‌বে বন্ধুত্ব স্থাপন ক‌রে।

[৫] পরবর্তীতে সেই বন্ধু স্ত্রী‌কে নি‌য়ে বন্ধু ভেবে আত্মীয়র বাড়ীতে বেড়ানোর কথা বলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন ক‌রে এবং গোপ‌নে নগ্ন ভিডিও ধারণ ক‌রে।

[৬] এরপর ওই ভিডিও দিয়ে দে‌খি‌য়ে বি‌ভিন্ন সময় তা‌কে ভয়-ভীতি দেখিয়ে দিনের পর দিন ডেকে নি‌য়ে বি‌ভিন্ন বন্ধুর বাড়ী‌তে নি‌য়ে বন্ধুর স্ত্রী‌কে ধর্ষণ কর‌তো এবং বন্ধুর স্ত্রীর কাছ থেকে নগদ অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

[৭] ওই অভিযোগে গত রবিবার (২৫শে এপ্রিল) সকালে পাংশা মডেল থানায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে, ধর্ষণ ও পর্নগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে।

[৮] এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের আফসার সরদারের ছেলে আরুজ সরদার (২৩) নামে এক জনকে ধর্ষণ ও পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়