শিরোনাম
◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড ◈ বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের মদতে জিয়া পরিবার ও আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টে মিথ্যা প্রচারণা

মনিরুল ইসলাম: [২] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ফেসবুকে ইদানিং আমার নিজের নামে ফলস ও ফেক অ্যাকাউন্ট সৃষ্টি করে বিভিন্ন রকমের প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামেও ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে মিথ্যা সংবাদ ও মিথ্যা প্রচারণা চালানো হয়।

[৩] তিনি বলেন, আমরা এর আগেও এসব বিষয়ে নিন্দা জানিয়েছি, আজও নিন্দা জানাচ্ছি। আমার মনে হয়, বিষয়টাতে পুরোপুরিভাবে সরকারের মদত আছে এবং সরকারের মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটাচ্ছে।

[৪] সোমবার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত শনিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত সভার সিদ্ধান্ত তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

[৫] তিনি খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবু তৈয়ব মুন্সির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে খুলনার মেয়রের দায়ের করা মামলায় গ্রেফতারের ঘটনার নিন্দা এবং মুক্তির দাবি জানান ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়