শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১০:৫১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাশকতার দুই মামলায় হেফাজত নেতা মামুনুল হক ফের ৭ দিনের রিমান্ডে

মহসীন কবির: [২] হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা মামলায় চার দিন ও মতিঝিল থানার মামলায় তিনদিনসহ মোট সাতদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। যমুনা ও ডিবিসি টিভি

[৩] প্রথম দফার রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে মতিঝিল ও পল্টন থানায় করা দুই মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়।

[৪] এর আগে ১৯ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।২০২০ সালে মোহাম্মদপুর থানা করা একটি নাশকতা মামলায় গ্রেপ্তারের পর মানুনুল হককে তেজগাঁও থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয়ে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়