শিরোনাম
◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:১১ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজী নাসিরউদ্দিন আহমেদ: মহামারিকালে দারিদ্র্য বিমোচন কর্মসূচির ব্যাপক পরিবর্তন দরকার

গাজী নাসিরউদ্দিন আহমেদ: গত বছর করোনা ভাইরাস যখন এলো তখন বহু গবেষক প্রজেকশনের নামে প্রপাগাণ্ডায় নামলেন। লাখ লাখ লোক মারা যাবে। অর্থনীতি যখন স্থবির হয়ে পড়লো কতিপয় অর্থনীতি গবেষক দুর্ভিক্ষের আশঙ্কা করলেন। এরা কেউ মহামারীর অর্থনীতি বোঝেন বলেন আমরা জানি না। প্রবৃদ্ধি যে কমবে তা তো আমার ভাগ্নি নোরাও বলতে পারবে। গবেষক হতে হয় না। তো সেকেন্ড ওয়েভ আসছে। আরেকটা বড় ধাক্কা ইকোনোমির ওপর। এই ঢেউ আরো বিস্তৃত হতে পারে। যতো যাই বলি, জনসংখ্যার অর্ধেক ভ্যাকসিনেটেড না হওয়া পর্যন্ত অর্থনীতি আগের অবস্থায় ফিরবে না।

বাংলাদেশের অর্থনীতির উত্থান কিন্তু বিপুল সরকারি বিনিয়োগের হাত ধরে। এবারের বাজেটে কর ব্যবস্থা থেকে লক্ষ্যমাত্রা বেশি ধরার কোনো দরকার নেই। এডিপি বরাদ্দ বেশি রাখেন। খরচও বেশি করেন। সামাজিক নিরাপত্তার জরুরি আওতা বাড়ান। বাজেট ঘাটতি বাড়বে। বাড়ুক। আমাদের অর্থনীতি এই ঘাটতি নিতে পারবে। সেদিন এক অর্থনীতি গবেষকের সঙ্গে এসব নিয়ে কথা হচ্ছিলো। তিনি আমাকে আশ্বস্ত করলেন যে, আমাদের অর্থনীতি এখন অনেক শক্তপোক্ত। আমাদের অর্থনীতি নিয়ে আমার উচ্ছ্বাস নেই। কিন্তু বিশ্বাস আছে। কয়েক বছর আগে একটা প্রপাগাণ্ডা ছড়ানো হয়েছিলো, সরকার নাকি কর্মচারীদের বেতন দিতে পারবে না। সম্প্রতি কয়েকটি জরিপ বলেছে, আমাদের দরিদ্রের সংখ্যা নাকি ২০ শতাংশের মতো বেড়েছে। এটা আসলে সাময়িক দারিদ্র্য। গত বছরের লকডাউনের সময় বিআইডিএসের একটি জরিপে দেখা গেছে, সে সময়টা যতো শতাংশ মানুষের আয় নাই হয়ে গেছিল লকডাউন তুলে দেওয়ার পরের মাসেই তা ভি শেইপে ঘুরে যায়।

দারিদ্র্য এমন একটি কমপ্লেক্স অবস্থা র‌্যাপিড জরিপ করে তাকে বোঝা সম্ভব না। ওই অর্থনীতি গবেষককে কৌট করে বলছি, সানেম, পিপিআরসি, ব্র্যাকের জরিপ যে নতুন দারিদ্র্যের কথা বলেছে তা প্রকৃতপক্ষে সাময়িক দারিদ্র্যের চেয়ে বেশি কিছু কি না তা বুঝতে এক্সটেনসিভ গবেষণা দরকার। তবে এ কথা বলার অপেক্ষা রাখে না, মহামারিকালে দারিদ্র্য বিমোচন কর্মসূচির ব্যাপকভাবে পরিবর্তন দরকার। এই বছরও আমরা ডিফেন্সিভ মুডেই খেলি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়