শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৪৪ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় বউ হিসেবে কম বয়সী মেয়েকে ঘরে তুললেন মেয়র

ডেস্ক রিপোর্ট : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল প্রায় কয়েক গুণ কম বয়সী কনেকে বিয়ে করেছে। এই বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই পোস্ট করেছেন। সস্ত্রীক ছবিসহ ওই পোস্ট দিয়ে রাজশাহীজুড়ে ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন মেয়র আব্দুল মালেক।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ইসলামী শরীয়াহ ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী তিন লাখ টাকা দেনমোহরানার মাধ্যমে বিয়েটি সম্পন্ন করেন তিনি।

কনে নুপুর আক্তার (১৯) বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের লাউপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মোনাফের মেয়ে। এর আগেও তার একবার বিয়ে হয়েছিল বলে জানা গেছে। মেয়র আব্দুল মালেকও বিবাহিত। তার ঘরেও আগে থেকেই রয়েছে ২টি স্ত্রী। বিয়েতে মেয়রের সহোদর, কাউন্সিলর, আত্মীয় স্বজন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাসে ভবানিগঞ্জ মেয়র লেখেন, ‘পুরাতন সব কিছু বাদ দিয়ে তৃতীয় বিয়ে সম্পন্ন করলাম। সবার কাছে দোয়া কামনা করছি। যেন আমি ও আমার নতুন জীবন সঙ্গী সুখে থাকতে পারি।’

পরিবার সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে প্রথম স্ত্রী কহিনুর বেগম ও পুত্র কামরুলের হাতে মারধরের শিকার হন মেয়র আব্দুল মালেক। আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন বেশ কিছুদিন। সুস্থ হওয়ার পর প্রথম স্ত্রী কহিনুর বেগমকে ডিভোর্স দেন তিনি। এরপর থেকে কোহিনুর বেগম তার বাবার বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। হাসপাতাল থেকে ফিরেই শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নুপুর আক্তারকে নিজের তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছেন পৌর মেয়র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়