শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়িতে সেনা অভিযানে অর্ধ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ

মোবারক হোসেন: [২] খাগড়াছড়িতে ৪টি অবৈধ কাঠের ডিপোতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ কোটি টাকার কাঠ আটক করেছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোহসীন হাসান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব কাঠ আটক করে।

[৩] অভিযোগ রয়েছে, বন বিভাগের সহায়তায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বন উজার করে প্রতিনিয়ত সমতলে এসব কাঠ পাচার করে আসছে। শনিবার গভির রাতে এমন সংবাদে বাইল্যাছড়ি, নতুনপাড়া, সাপমারা ও আদর্শগ্রাম এলাকায় মোট ৪টি ডিপোতে অভিযান চালিয়ে ৪৬৩৫ সিএফটি অবৈধ কাঠ জব্ধ করে সেনা সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

[৪] মাটিরাঙ্গা বন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জব্দকৃত কাটগুলো অবৈধ স্বীকার করলেও এসব কাঠে কি ভাবে সরকারী হেমার মারা হলো তার কোন সদোত্তর দিতে পারেনি।

[৫] জোন অধিনায়ক জানান, এ অভিযান অব্যহত থাকবে অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবেনা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়