শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার, শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: [২] গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষকবৃন্দের প্রাপ্যতার তারিখ থেকে আপগ্রেডেশন এর আন্দোলনের অংশ হিসেবে বন্ধ ছিলো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। তবে দাবির বিষয়ে গতকাল রিজেন্ট বোর্ডে আপগ্রেডেশন নিশ্চিত হওয়ায় পুনরায় একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

[৩] রোববার বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মো: আবু সালেহ সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

[৪] বিবৃতিতে শিক্ষক সমিতি জানায়, গত ২৪/০৪/২০১১ ইং তারিখে মাননীয় উপাচার্য মহোদয় রিজেন্ট বোর্ড সভা আয়োজনের মাধ্যমে শিক্ষকদের আপগ্রেডেশন নিশ্চিত করেছেন এবং প্রাপ্যতার তারিখ থেকে আপগ্রেডেশনের বিষয়টি কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করার বিষয়ে শিক্ষক সমিতিকে অবহিত করেছেন এবং দ্রুত আরও একটি রিজেন্ট বোর্ড করে প্রাপ্যতার তারিখ থেকে আপগ্রেডেশন সম্পর্কিত নীতিগত সিদ্ধান্তটিকে কার্যকর করার বিষয়ে আস্বস্ত করেছেন। পাশাপাশি অতি দ্রুত শিক্ষা ছুটির বিপরীতে যোগদানকৃত শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়টি সমাধানেরও আশ্বাস প্রদান করেন। উপাচার্যের এসকল আশ্বাসের উপর ভিত্তি করে শিক্ষক সমিতির পূর্বঘোষিত কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে।

[৫] কর্মসূচি প্রত্যাহার করে আগামীকাল ২৬/০৪/২০২১ তারিখ থেকে শিক্ষকবৃন্দকে সকল একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু করার জন্য বিবৃতিতে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়