শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর আবারও লাগাতার ধর্মঘটে অচল ◈ ৩০০ কর্মীকে ছাঁটাই করলো ওয়াশিংটন পোস্ট ◈ ইরানের পারমাণু অধিকারের পক্ষে চীন কেন অবস্থান নিচ্ছে? ◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্সিজেন সংকটে ভারতের পাশে সৌদি আরবসহ বেশ কিছু দেশ

রাকিবুল রিফাত: [২] করোনা মহামারি ভারতে তীব্র আকার ধারণ করেছে। সংক্রমণের দিক দিয়ে ছাড়িয়ে গেছে বৈশি^ক সব রেকর্ড। একইসঙ্গে দেশটির একাধিক রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। এমন পরিস্থিতিতে ভারতকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে বিভিন্ন দেশ। ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দা হিন্দু

[৩] রিয়াদে ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ভারতকে ভেন্টিলেটর, ডিজিটাল এক্স-রে মেশিন, ব্যক্তিগত সুরক্ষা, পিপিই সহ বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

[৪] এছাড়া সিঙ্গাপুরও ভারতকে অক্সিজেন সরবারহ করে সহযোগিতা করেছে। গত তিন দিনে ভারতে ১০ লাখের বেশি মানুষের করোনা ধরা পড়েছে এবং সাড়ে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সারাদেশে তিন লাখ ৪৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয় এবং মৃত্যু হয়েছে দুই হাজার ৭৬০ জনের। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়