শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে ৫ মাদক করবারী ও দালাল চক্রের ৪ সদস্য গ্রেফতার

আফরোজা সরকার: [২] রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১‘শ গ্রাম গাঁজা উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং চিকিৎসা দালাল চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে।

[৩] জেলার মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতি.উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক রোববার এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

[৪] জানান, অপারেশনকর্মপরিকল্পনায় রংপুর মহানগরী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার, কুখ্যাত মাদক ব্যবসায়ীসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং চিকিৎসা দালাল চক্রের ৪ সদস্যসহ মোট ৯ জন গ্রেফতার।

[৫] গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

[৬] আরপিএমপি কোতয়ালী থানাধীন ধাপ জেলরোডস্থ রংপুর সরকারী মেডিকেল কলেজ এর প্রবেশ পথ, মেডিকেল মোড় এলাকা ও পদ্ম ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে রোগি ও তাদের আত্মীয় স্বজনদের সাথে মারমুখি আচরণ করার সময় ৪ জন চিকিৎসা দালাল চক্রের সদস্য গ্রেপ্তার হয়।

[৭] গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়