শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে হিজড়ারা পেল খাদ্য সামগ্রী ও নগদ অর্থ

সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুরে ৪২ জন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়দের মাঝে ‘ডোনেশনের’ পক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

[৩] রোববার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবে তৃতীয় লিঙ্গ (হিজরা) জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, লবণ, আলু ও নগদ অর্থ বিতরণ করা হয়।

[৪] এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবীদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মোঃ আমজাদ হোসেন।

[৫] এসময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইয়ংস্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন ও মানবাধিকার কর্মী মাহতাব লিটন। উপজেলার ৪২জন তৃতীয় লিঙ্গ (হিজড়া)’র মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ ৩০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়।

[৬] পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন বলেন, দেশের বিজ্ঞাপন নির্মাতা ও বাচিক শিল্পী সৈয়দ আপন আহসানের "ডোনেশনের" খাদ্য সামগ্রীসহ নগদ ৩০০ টাকা করে প্রত্যেককে হিজড়াকে প্রদান করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ