শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৃষকের ক্ষেতের ধান কেটে বাড়ির উঠানে পৌঁছে দিয়েছে যুবলীগ

উত্তম কুমার হাওলাদার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় বিস্তীর্ন মাঠ জুড়েই এখন বোরো ধানের ক্ষেত। শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়েছে কৃষকরা। ওইসব বিপদগ্রস্থ কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগের নেতাকর্মীরা।

[৩] রোববার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রখর রোদে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে আব্দুল আজিজের ১০ বিঘা জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।

[৪] মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেটের নেতৃত্বে যুবলীগ নেতা ইউপি সদস্য সিরাজুল ইসলাম,সুমন হাওলাদার,মনির হাওলাদার,সিদ্দিক মোল্লাসহ প্রায় ৫০ জন নেতাকর্মী বোরো ধান কাটায় অশং গ্রহণ করে।

[৫] কৃষক আব্দুল আজিজ বলেন, এ বছর বোরো চাষের জন্য আবহাওয়া মোটেও অনুকূলে ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত কোন বৃষ্টির দেখা মেলেলি। পুরো মৌসুম জুড়ে পুকুর,খাল আর বিলের পানির উপর নির্ভর করতে হয়েছে। এর পর ক্ষেতের ধান পেকে যায়। দেশে করোনার কারনে ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় তিনি
দুচিন্তায় পাড়েন। পরে রোববার সকালে মহিপুর থানা যুবলীগের যুবলীগের নেতা কর্মীরা আমার ক্ষেতের ধান কেটে বাড়ির উঠানে পৌঁছে দিয়েছেন।

[৬] এ বিষয়ে মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে নির্দেশে করেছেন। বাংলাদেশ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে আমরা যুবলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।

[৭] তিনি আরও বলেন, নেতাকর্মীদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিচ্ছি। যেখানেই কৃষকরা সমস্যায় পড়বেন সেখানেই আমরা কৃষকদের সহযোগিতায় মাঠে নামবো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ