শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারী নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনামূলক পোস্ট মুছতে টুইটারকে আইনী নোটিশ পাঠালো ভারত সরকার

লিহান লিমা: [২] করোনার নতুন ধরনে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালগুলো অক্সিজেন শূন্য হয়ে পড়েছে, দাহ করার লোক নেই, সর্বত্র মুমূর্ষু রোগীর আকুতি, লাশের সারি আর গণচিতার দৃশ্য। রয়টার্স

[৩]এই প্রেক্ষাপটে ভারত সরকারের কোভিড-১৯ মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে গৃহীত কর্মসূচীর সমালোচনা করছেন নাগরিকরা, যার মধ্যে রয়েছেন স্থানীয় আইনপ্রণেতারাও। সামাজিক মাধ্যমে এই সমালোচনা রুখতে ভারত সরকার টুইটার কর্তৃপক্ষকে সমালোচনামূলক পোস্টগুলো মুছে ফেলতে আহ্বান জানিয়েছে।

[৪]হার্ভাড বিশ্ববিদ্যালয়ের লুমেন ডাটাবেজ প্রকল্পে টুইটার জানায়, নাগরিকদের টুইটের ওপর সেন্সর আরোপ করতে জরুরি নির্দেশনা দিয়েছে ভারত সরকার। আমরা ২৩ এপ্রিল ভারত সরকারের কাছ থেকে সরাসরি নির্দেশনা পেয়েছি। এর মধ্যে ২১টি নির্দিষ্ট টুইট মুছে ফেলতে আইনী নির্দেশনা দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে লোকসভার আইনপ্রণেতা রভনাথ রেড্ডি, পশ্চিমবঙ্গের মন্ত্রী মলয় ঘটক ও চলচ্চিত্র নির্মাতা অভিনাশ দাসের টুইট।

[৫]২০০০ সালের তথ্য প্রযুক্তি আইনের ধারায় টুইটারকে এই অনুরোধ করেছে ভারত সরকার। টুইটারের মুখপাত্র বলেন, ‘আমরা যখন কোনো আইনী অনুরোধ পাই তখন টুইটারের অভ্যন্তরীণ নীতিমালা এবং স্থানীয় আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করি। যদি টুইটারের নীতির লঙ্ঘন করা হয় তবে ওই কনটেন্ট মুছে ফেলা হয়, আর যদি এটি স্থানীয় কোনো আইনের লঙ্ঘন হয়, তবে টুইটারের নীতিমারার লঙ্ঘন না হয় তবে শুধুমাত্র ওই ভৌগোলিক স্থানের জন্য টুইটটি হাইড রাখা হয়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়