শিরোনাম
◈ ঢাকায় প্রথম নারী এসপি শামীমা, ১১ কর্মকর্তার পদায়ন ◈ সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় তাই আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১১:৪১ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাপনের ‘শক্ত স্টেপের’ বিষয়ে জানতে চান পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন: [২] বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন শনিবার (২৪ এপ্রিল) বলেছেন, ভারত থেকে টিকা আনার জন্য সরকারকে শক্ত স্টেপ নিতে হবে। তার এই বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, শক্ত স্টেপটা কী? আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের পরররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি।

[৩] ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার এ বিষয়ে কি কোনও আলোচনা করেছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন শনিবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অনুরোধ করা হয়েছে।’

[৪] মন্ত্রী বলেন, শক্ত স্টেপটা কী? আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের পরররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। তিনি বলেছেন, ‘এটি দেওয়া হবে। তবে এ মুহূর্তে একটি ডিসরাপশন হচ্ছে। তিনি খুব পরিষ্কার করে বলেছেন— চুক্তি অনুযায়ী দেওয়া হবে, কিন্তু কিছুটা ডিসরাপশন হচ্ছে। কারণ, দেশের চাহিদা এখন অনেক বেশি এবং আমরা অন্য দেশকেও পাঠাতে পারছি না।’

[৫] ভারতের রাষ্ট্রদূতকে অনুরোধ করে দিল্লি পাঠানো হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে— ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রীকে বলতে পারি।’

[৬] একে আব্দুল মোমেন বলেন, ‘এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে— প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। এরপর আর কোথায় বলবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়