শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:০৫ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শায়েস্তাগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি: [২] হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তালুগড়াই এলাকার একদল ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেওয়া সময় অভিযান চালিয়ে ৩ ডাকাত ও ডাকাতির জন্য দেশীয় অস্ত্রসহ ডাকাতি জন্য প্রয়োজনীয় অনেক অস্ত্র ও উদ্ধার করা হয়ে।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেশ কয়েক জন ডাকাত সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদ ভিত্তিতে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ও (ওসি) তদন্ত মোরশেদ আলমের নেতৃত্বে এসআই জসিম, এসআই তরুনসহ একদল পুলিশ ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তালুগড়াই-মড়রাগামী রাস্তার পাশের দ্বিতীয় ব্রীজের নিচে লুকিয়ে থাকা ডাকাদের মধ্যে ৩ ডাকাতকে ডাকাতির সরজ্জামসহ আটক করা হয়।

[৪] আটককৃত ৩ ডাকাতকে কাছ থেকে ১ টি স্টিলের তৈরী ধারালো টিপ চাকু, ৩ টি ধারালো রামদা, ১টি লোহার তৈরী চাকু, ১টি লোহার তৈরী চিমটি ও ৩ টি লোহার রড উদ্ধার করা হয়।

[৫] আটককৃত ডাকাতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র রনি মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা সুরাবই গ্রামের ওসমান আলীর পুত্র নাসিম মিয়া ও একই উপজেলার পুরাসন্দা গ্রামের আলমগীর মিয়ার পুত্র সুজন মিয়া।

[৬] এ ব্যাপারে, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রফতারকৃত ডাকতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ