শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মরোক্কান গায়কের প্রেমে পড়লেন পরীমনি

সাজিয়া আক্তার: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ‘গ্ল্যামার গার্ল’খ্যাত এই নায়িকা আবারও প্রেমে পড়েছেন! খবরটি তিনি নিজেই জানিয়েছেন তার ফেসবুক পেজের মাধ্যমে। সঙ্গে প্রকাশ করেছেন পছন্দের মানুষের ছবিও। ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ ইউ, জানুক দুনিয়া’।

তবে পরীমনি এবার ভক্ত হিসেবে প্রেমে পড়েছেন এক মরোক্কান গায়কের। নাম সাদ লিমজাগার্ড। তিনি মরক্কোর জনপ্রিয় পপগায়ক।

পরীর এমন পোস্টে ঘিরে হাজার হাজার লাইক-কমেন্ট জমা হয়েছে। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও জানাচ্ছেন তারা।

এদিকে, চলতি সময়টা বেশ ব্যস্ততায় কাটছে পরীমনির। যদিও দেশের করোনা পরিস্থিতির জন্য আপাতত কোনো শুটিং করছেন না এই নায়িকা। আর এই ফাঁকে দুবাই ঘুরে এলেন। সম্প্রতি দেশটি থেকে ফেরার সময় কয়েকটি ছবি শেয়ার করেন তিনি।

অন্যদিকে, লকডাউনের আগে পরীমনি ব্যস্ত ছিলেন ‘মুখোশ’ সিনেমার শুটিং নিয়ে। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ। জানা গেছে, ঈদের পর আবারও এর কাজ শুরু করবেন তিনি। আর মুক্তির অপেক্ষায় রয়েছে পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়