শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্বদলীয় জাতীয় কমিটি গঠন করে টিকা সংগ্রহের আহ্বান চরমোনাই পীরের

বাশার নূরু: [২] শনিবার এক অনলাইন বৈঠকে এই আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

[৩] তিনি বলেন, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরে ১৩ মাসের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে পৌনে আট লাখের মতো মানুষ। ৩ দফার লকডাউনে দেশ স্থবির থেকে জীবিকা হারিয়েছে কোটি মানুষ। অথচ সরকার করোনার টিকার জন্য যথাযথ কোনো ব্যবস্থা নেয়নি। ১০ হাজার মানুষের মৃত্যুর পরে এখন তারা চীন-রাশিয়া থেকে টিকা সংগ্রহ করার জন্য নতুনভাবে তোড়জোর শুরু করেছে। মানুষের জীবনকে এ সরকার কত তুচ্ছ বিবেচনা করে, তার নির্মম একটি উদাহরণ এটি।

[৪] তিনি বলেন, এখন প্রতিদিন শতশত মানুষ মারা যাচ্ছে। সরকার বাধ্য হয়ে চীন-রাশিয়া থেকে টিকা যোগাড় করার দৌঁড়ঝাপ করছে। বিশ্বে করোনার ইতিহাসে এ এক অমোচনীয় কলঙ্ক হয়ে থাকবে।

[৫] বৈঠকে আরও অংশ মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়