শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে গাজা সম্রাট গ্রেফতার

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘির সান্তাহারে গাজা সম্রাট নামে খ্যাত ফজলু হোসেন (৩০) নামের এক মাদক বিক্রেতা যুবককে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার বড় আখিড়া গ্রামের মন্ডলপাড়ার নুর মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

[৩] পুলিশ জানায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামে প্রবেশ মুখে ব্রিজের উপর মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছিল ফজলু হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাত ৯টায় সেখানে হাজির হয়ে তার দেহ তল্লাশী শুরু করেন। একপর্যায়ে তার প্যান্টের পকট থেকে ১০০গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেন।

[৪] সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, মাদক বিক্রেতা ওই যুবককের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়