শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীর্ষে ওঠার লড়াইয়ে রাতে পৃথক ম্যাচ খেলবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক: [২] ফ্রেঞ্চ লিগ ওয়ানে শীর্ষস্থানে ওঠার ম্যাচে মেতজের বিপক্ষে মাঠে নামবে নেইমারের পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২৪ এপ্রিল) রাত ৯ টায়। অন্যদিকে, জার্মান বুন্দেস লিগায় শীর্ষস্থান পাকাপোক্ত করার ম্যাচে মাইনজের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭ টায়।

[৩] নিজেদের লিগ টেবিলে শীর্ষে নেই পিএসজি। মরিসিও পচেত্তিনোর চিন্তার বিষয় এখন এটাই। সে দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার সুযোগ এসেছে সামনে। মেতজকে হারালেই লিলেকে টপকে শীর্ষস্থানে উঠে যাবে নেইমাররা। অনুশীলনে তাই ভীষণ সিরিয়াস পচেত্তিনো শিষ্যরা।

[৪] পিএসজির মতোই সুপার লিগকে না বলে দিয়েছে বায়ার্ন মিউনিখ। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা ছিটকে যাওয়ায় বাভারিয়ানদের এখন ধ্যান-জ্ঞান লিগ শিরোপা জেতা। টেবিলে শীর্ষে স্থানে থাকায় সেই পথে এক পা দিয়ে রেখেছে থমাস মুলাররা। শিরোপা ছুঁয়ে দেখা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। সেই ধারাবাহিকতায় এবার মাইনজের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়