শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রমণে ক্রমাগত রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে ভারত, নতুন করে শনাক্ত সাড়ে তিন লাখ

রাকিবুল রিফাত: [২] টানা চতুর্থ দিনের মতো ভারতে করোনায় প্রাণহানি দুই হাজার ছাড়িয়েছে। নতুন ২ হাজার ৬২১ জন নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮৯ হাজারের বেশি। যেখানে শুধুমাত্র গত ৩ দিনেই মারা গেছে প্রায় ১০ লাখ মানুষ। ইন্ডিয়া টুডে

[৩] ঘনবসতিপুর্ণ দেশটির রাজধানী দিল্লি পরিণত হয়েছে মৃত্যুপুরিতে। দিল্লিতে ইতোমধ্যেই কোভিডে মৃত্যু ১৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুক্রবার দিল্লিতেই নতুন করে আক্রান্ত ২৬ হাজাররের বেশি।

[৪] সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। মৃত্যু এবং শনাক্তের হিসেবে এখনও শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে সাড়ে ৭০০ এর বেশি মানুষের। এরপরই অবস্থান দিল্লি, ছত্তিশগড়, উত্তর প্রদেশ ও কর্নাটকের।

[৫] এরই মধ্যে ভেঙ্গে পড়েছে দেশটির স্বাস্থ্য খাত। পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের বাইরে অপেক্ষা করছে হাজার হাজার রোগী। অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে অনেক রোগী। তার উপর অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে দেশটিতে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়