শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে অর্ধশতাধিক দোকান ভাংচুর ও লুটপাট, আহত ১২

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে গ্রাম্যদলাদলিকে কেন্দ্র করে হামলা চালিয়ে অর্ধশতাধিক দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় তাদের বাঁধা দিলে ব্যবসায়ীসহ প্রায় ১২ জন আহত হয়েছে। আহতদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ৮জনকে আটক করেন। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

[৩] শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে ওই এলাকায় পুরুষশুন্য হয়ে পড়ে।

[৪] সরেজমিন, ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার লক্ষিপুর ইউপির বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কেন্দু কাজীর সঙ্গে একই এলাকার সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এর জের ধরে সাবেক ই্উপি চেয়ারম্যান মোঃ ফজলুর নেতৃত্বে তার লোকজন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে তোফাজ্জেল হোসেন কেন্দুর পক্ষের লক্ষীপুর বাজারের ব্যবসায়ী মুরাদ কাজী, বাবু লাল, জাহিদ, আইউব আলী ও বাবুলসহ প্রায় অর্ধশতাধিক দোকানপাট কুপিয়ে ভাংচুর চালায় এবং দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এসময় তাদের বাঁধা দিলে দাদন হাওলাদার (৬২), আরমান হাওলাদার (২০), ইমরান (২৫), সুজন হাওলাদার (২৫), শাহাদাত হাওলাদার (৪০), কাদের হাওলাদার (৪৫) ও রাবেয়া বেগমসহ (৩৫) কমপক্ষে ১২ জন আহত হয়। পরে খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ এ ঘটনায় ৮জনকে আটক করেন।

[৫] এ বিষয়ে কালকিনি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এদিকে শনিবার দুপুরে এ হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে ও সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন লক্ষিপুর বাজারের ব্যবসায়ীরা।

[৬] লক্ষিপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন কেন্দু কাজী বলেন, বিনা কারনে ফজলু তার লোকজন দিয়ে আমাগো বাজারে হামলা চালিয়ে আমার লোকজনের দোকানপাট ভাংচুর ও লুটপাট করেছে। আমি তার দৃষ্টান্তমুলক বিচার চাই।

[৭] এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর ফোন বন্ধ পাওয়া যায়। এবং তাকে এলাকায় পাওয়া যায়নি।

[৮] খাসের হাট পুলিশ তদন্ত কেন্দ্রর আইসি মোঃ মামুন হোসেন বলেন, ভাংচুরের ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।

[৯] এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়া আসফাক রাসেল বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে ঘটনার পর থেকেই থানা পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত আছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়