শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি ◈ মির্জা ফখরুলের পর বিএনপির মহাসচিব কে, আলোচনায় তিন নাম ◈ ভারতে ভ্রমণে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা ◈ আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাসড়ক পার হতে গিয়ে কারের চাপায়ে হেলপার নিহত

আবু হাসাদ:[২] রাজশাহীর পুঠিয়ায় প্রাইভেটকারের চাপায় পড়ে এক কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছে।শুক্রবার (২৩ এপ্রিল) দিবগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত কাভার্ড ভ্যানের হেলপার হলেন, আবদুল লতিফ (৫৫)। তিনি নোয়াখালি জেলার সেনভাগ থানার ইদলপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। আর প্রাইভেটকারের মালিক মিজানুর রহমান মিজান তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য।প্রত্যক্ষদশী সূত্র জানা গেছে, পুঠিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে বাজারের জনগমাগম এড়াতে অভিযান চালায়।

[৪] এ সময় আতঙ্কে দৌড়াদৌড়ি করতে গিয়ে তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের গাড়ির সামনে দিয়ে অচমকা দৌড়াতে গিয়ে পড়ে যান এক ব্যক্তি। এসময়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৫] এ ব্যাপারে জেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে মুঠোফোনে বলেন, আমি রাজশাহী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিলাম। এসময় বানেশ্বর এলাকায় আমার গাড়িটি পৌছালে হঠাৎ একজন লোক হটাৎ দৌড়ে গাড়ির নিচে চাপা পড়ে আহত হয় শুনেছি।

[৬] এ ব্যপারে পবা হাইওয়ে পুলিশ (শিবপুর থানা) ইনচার্জ লুৎফর রহমান বলেন, নিহত লতিফ কাভার্ড ভ্যানের হেলপার তারা কাভার্ড ভ্যান নিয়ে নোয়াখালী ফিরছিলো। বানেশ্বরে একটি খাবার হোটেলে তারা নাস্তা করতে থেমেছিলো। রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা স্বীকার হয়। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি আটক করা হয়েছে। এ ব্যপারে দুর্ঘটনাজনিত একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়