শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলাতন ইব্রাহিমোভিচের সঙ্গে ৬০ লাখ ইউরোর চুক্তি করলো এসি মিলান

স্পোর্টস ডেস্ক: [২] এসি মিলানের সঙ্গে আরও এক বছরের চুক্তি করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। গণমাধ্যমের খবর, চুক্তি অনুযায়ী এক বছরে ৬০ লাখ ইউরো আয় করবেন, সঙ্গে থাকছে ১০ লাখ বোনাস।

[৩] বৃহস্পতিবার (২২ এপ্রিল) সিরি আ দলটি এক বিবৃতিতে সুইডিশ স্ট্রাইকারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর নিশ্চিত করে। তারা বলেছে, জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে এসি মিলান ঘোষণা দিচ্ছে। ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে জ্লাতান যে ক্লাবে খেলেছেন, সেটা হচ্ছে মিলান। রোজোনেরির সঙ্গে ১৩০ ম্যাচে ৮০ গোল করার পর সুইডিশ স্ট্রাইকার পরের মৌসুমেও লাল-কালো জার্সি পরবেন।

[৪] আগামী ৩ অক্টোবর ৪০ বছর পূর্ণ হবে ইব্রার। কিন্তু পারফরম্যান্সে একটুও ধার কমেনি। চোট জর্জর এই মৌসুমে ১৭ লিগ ম্যাচে করেছেন ১৫ গোল। চোট আর নিষেধাজ্ঞার কারণে শেষ দুটি ম্যাচও খেলতে পারেননি। আগামী ২৬ এপ্রিল লাৎসিওর বিপক্ষে সিরি আতে দেখা যেতে পারে তাকে।

[৫] ২০১৯ সালের ডিসেম্বরে ছয় মাসের চুক্তিতে মিলানে আসেন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার। ১৮ লিগ ম্যাচে ১০ গোল করলে ক্লাব তার সঙ্গে নতুন চুক্তি করে। ফর্মের ধারাবাহিকতায় সম্পর্ক বাড়লো আর এক মৌসুমের জন্য। - ইন্ডিয়ানএক্সপ্রেস/ রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়