শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০১:৪৮ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীনগরে কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

মো. রেজাউল করিম: [২] বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে সরকার ঘোষিত লকডাউন চলছে, লকডাউনের ফলে বিগত বছরের ন্যায় এবছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্রীনগরে আড়িয়াল বিলে অসহায় কৃষক আবুল বেপারীর জমির পাকা ধান কেটে দিয়েছেন।

[৩] শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নের্তৃত্বে অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, মহিলা বিষয়ক সম্পাদক এড. সালমা হাই টুনী, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু প্রমুখ।

[৪] ধানকাটা শেষে শ্রীনগর থানা সংলগ্ন এলাকায় নিউলাইফ জেনারেল হাসপাতালের সামনে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়