শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে দোকান-শপিংমল খোলা যাবে

আনিস তপন, ওয়ালিউল্লাহ সিরাজ: [২] আগামী রবিবার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দে্ওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা যাবে।

[৩] শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

[৪] প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৫ এপ্রিল হতে দোকানপাট-শপিংমল সমুহ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। স্বাস্থ্য বিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/ সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

[৫] এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি ২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়ার দাবি জানায়।

[৬] ব্যবসায়ীদের দাবির কথা বিবেচনায় নিয়ে সরকার ২৫ এপ্রিল থেকে দোকানপাট-শপিংমল খুলে দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে স্বাস্থ্যবিধি যাতে কঠোরভাবে মানা হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। তবে দোকানপাট খুললেও গণপরিবহনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

[৭] এর আগে ১৪ এপ্রিল থেকে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে ১২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্য সকল ধরনের দোকান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। পরে লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

  • সর্বশেষ