শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১২:০৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু সম্মেলনের মাধ্যমে প্যারিস চুক্তি ও কপ প্রক্রিয়ার অনুপস্থিতির উত্তরণ ঘটালো যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] মার্কির প্রেসিডেন্টের উদ্যোগে জলবায়ু সম্মেলন ও বাংলাদেশসহ ৪০টি দেশের অংশগ্রহণ নিয়ে ডাকা ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এ সম্মেলনের মধ্য দিয়ে বর্তমান বিশ্বের বিরাজমান সর্ববৃহৎ হুমকির প্রতি বিশ্ব নেতৃত্ব আরও দৃঢ়ভাবে সুসংহত হবে।

[৩] ‘মুজিব শতবর্ষ’ এবং বাংলাদেশের ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উদ্যাপনের এই সময়ে সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ৩ কোটি গাছের চারা রোপণের কথা বিশ্বনেতাদের কাছে তুলে ধরেন।

[৪] গৃহীত ‘মুজিব জলবায়ু উন্নয়ন পরিকল্পনা’-শীর্ষক জাতীয় পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

[৫] বাংলাদেশে কোভিড মহামারীর রূপ ও প্রেক্ষাপটে, প্রতিরোধ ও প্রতিকারকল্প তুলে ধরে প্রধানমন্ত্রী পৃথিবীব্যাপী সমন্বিত উদ্যোগের প্রতি গুরুত্ব আরোপ করেন।

[৬] মন্ত্রী বলেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং ভি -২০ এর সভাপতি হিসেবে কপ-২৬ আন্তর্জাতিক সংহতি অগ্রসর করা, অভিযোজন কার্যক্রম ত্বরান্বিত করা, জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে মানবাধিকার সুরক্ষা বর্ধিত করা অগ্রাধিকার দিচ্ছে।

[৭] এছাড়া লোকসান ও ক্ষয়ক্ষতির প্রবিধান কার্যক্রম সম্প্রসারণ, বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ক্ষতিপূরণে আন্তর্জাতিক দায়িত্বশীলতা প্রতিষ্ঠা করা, বৈজ্ঞানিক জ্ঞান সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিতে কাজ করচে।

[৮] সিভিএফ ও ভি-২০ সক্ষমতাকে শক্তিশালী করা, নতুন সভিএফ ও ভি-২০ তহবিল গঠন করা, একজন নতুন জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার এর সম্ভাবনা যাচাই, সিভিএফ এর থিম্যাটিক এবং বিশেষ দূত এর নিয়োগ দেয়ার বিষয়ে কাজ করছে।

  • সর্বশেষ