শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩১ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাতলেটিকো মাদ্রিদের জয়ে আবারো শীর্ষ স্থান হারাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] লা লিগার শিরোপা রেস দিন দিন জমে উঠছে। শিরোপা জয়ের সম্ভাবনা আছে চার দলের। আগের রাতে বেনজেমা ম্যাজিকে জয় নিয়ে শীর্ষে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের এক নম্বর জায়গাটা পুনরুদ্ধারের লক্ষ্যে হুয়েস্কার মুখোমুখি অ্যাতলেটিকো। তাদের বিরুদ্ধে ২-০ গোলে গোলে জয় পায় অ্যাতলেটিকো।

[৩] ওয়ান্ডা মেট্রোপলিটানোতে গোলের প্রথম সুযোগ এসেছিল রেলিগেশন অঞ্চলে থাকা হুয়েস্কার। ৩ মিনিটে ডিফেন্ডার সিওভাসের শট গোললাইনের ভেতর থেকে আটকে দেন ওবলাক।

[৪] পাল্টা জবাব দিয়েছে অ্যাতলেটিকো। ১০ মিনিটে কারসকো-কোকে দু’জনের শট রুখে দেন হুয়েস্কা গোলরক্ষক আলভারো ফার্নান্দেজ। গোলের জন্য রোজিব্ল্যাঙ্কোদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। ৩৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আনহেল কোরেয়া।

[৫] বিরতি থেকে ফিরে আরও আগ্রাসী দিয়েগো সিমিওনের দল। ব্যবধান বাড়াতে হয়ে যায় মরিয়া। ৪৮ থেকে ৫৮ মিনিটের মধ্যে তিনটি আক্রমণ করলেও, সেগুলো পূর্ণতা পায়নি। কোচকে নির্ভার করেন ইয়ানিক কারাসকো। ৮০ মিনিটে মার্কোস ইয়োরেন্তের অ্যাসিস্টে ব্যবধান ২-০ করেন এই বেলজিয়ান। হুয়েস্কা আফসাইডের আবেদন করলেও, ভিএআরে গোল নিশ্চিত হয় অ্যাতলেটিকোর। ফেলিক্স-সুয়ারেজদের ছাড়া আরও একটা জয় তুলে নেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। - মার্কা/ সময়টিভি

  • সর্বশেষ