শিরোনাম
◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ বক্তব্যের একটি: ব্রুনাইয়ে ভারতের হাইকমিশনার আজানেষ কুমার

কূটনৈতিক প্রতিবেদক: [২] ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে বুধবার বঙ্গবন্ধু লেকচার সিরিজের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে আজানেষ কুমার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অলিখিত বক্তব্য বিশ্বের শ্রেষ্ঠ বক্তব্যের সমপর্যায়ভুক্ত।

[৩] মহান নেতা বঙ্গবন্ধু তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক নিপীড়নের শেকল থেকে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন।

[৪] ভারতের হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশ-ভারত সম্পর্কের সুদৃঢ় বন্ধন, বর্তমান গতিপ্রকৃতি ও এ সম্পর্কের ওপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানের ওপর বিশদ আলোচনা করেন।

[৫] তুরস্ক, ভিয়েতনাম, কম্বোডিয়া, মিয়ানমার, ইরানের রাষ্টদূত ও মালেশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ারর্স, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজতি এ স্মারক বক্তৃতায় অংশ নেন।

[৬] ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা সভাপতির বক্তব্যে অতিথিদের ধন্যবাদ জানান এবং প্রধান বক্তার হাতে একটি সম্মানা ক্রেস্ট তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়